- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জেলার ১১ উপজেলার ৪৬ টি হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার দুপুরে একসাথে জেলার ৭ উপজেলার ১৮ টি হাওরের ১৮ টি বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
জামালগঞ্জ উপজেলার হালির হাওরের ১২ নং উপ প্রকল্পে মাটি ফেলার মাধ্যমে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পওর শাখা-১ এর নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম।
এদিকে একই সময়ে জেলার ৬ টি উপজেলার ১৭ টি হাওরে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ।
প্রসঙ্গত, চলতি অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ডের আওতায় সুনামগঞ্জের ১১ উপজেলায় ৪৬ টি হাওরের বোরো ফসলরক্ষায় প্রায় ৬০০ কিলোমিটার মাটির বাঁধ সংস্থার ও মেরামত করা হবে। কৃষকদের দিয়ে গঠিত পিআইসি হাওরের বাঁধের কাজ বাস্তবায়ন করবে। বাঁধ নির্মাণে প্রাথমিক বরাদ্দ অনুমোদন হয়েছে ৬৬ কোটি টাকা। বাঁধ নির্মাণ কাজের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

  • [১]