- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করলেন শামীমা শাহরিয়ার

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার। বুধবার তিনি বৃহত্তর শনির হাওরের আহাম্মক খালী, ঝালখালী, উমদপুর, বেলডুব, রান্টুখালী, পুরান খেওর ও বগিআনী বাঁদ পরিদর্শন করেন।
বাঁধ পরিদর্শন শেষে তিনি আগামী ১৫ দিনের মধ্যে হাওরের সকল ফসল রক্ষা বাঁেধর কাজ শেষ করার জন্য জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পিআইসিসহ সকলকে অনুরোধ করেন।
বাঁধ পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, বাবলু তালুকদার,         পরান মিয়া, আওয়ামী লীগ নেতা বালিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক আহমদ, উপজেলঅ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরী, উপজেলা সৈনিক লীগের সহ সভাপতি মশিউর রহমান নোবেল, ছাত্রলীগ নেতা বাশার, সাজিদুর রহমান, রাকেজ আহমদ, জোসেফ রহমান, ইউপি সদস্যা লিপি আক্তার, বিউটি রানী , মিনারা বেগম, মোছা. কামরুন্নাহার, হেনা বেগম, লাকী আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।

  • [১]