বিশ্বম্ভরপুর প্রতিনিধি
যশোর জেলা উদীচীর অর্থায়নে বিশ্বম্ভরপুর উপজেলার ফসলহানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে খরচার হাওওে উদীচী সুনামগঞ্জ জেলা সংসদ এবং বিশ্বম্ভরপুর উপজেলা সংসদের আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলার বাহাদুরপুর, ফুলভরী, ঘাগুটিয়া, কাটাখালী, রায়পুর, ব্রজনাথপুর, বিশ্বম্ভরপুর, পিয়ারীনগর সহ ১৫ গ্রামের ১৫৫টি পরিবারের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, ডাল, আলু, লবণ, স্যালাইন।
ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশ্বম্ভ্রপুর উপজেলা সভাপতি স্বপন কুমার বর্মন সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, এলাকার মুরুব্বী এলেমান মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।