- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসলহানির ক্ষয়-ক্ষতির তথ্য ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মনিটরিং কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
হাওরের বোরো ফসলহানির ক্ষয়-ক্ষতির সঠিক তথ্য নিরুপণ এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ নিশ্চিত ও জরুরী দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে চারটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। একজনকে আহবায়ক ও তিন থেকে পাঁচজন সদস্য    
করে জেলা প্রশাসন বুধবার চারটি মনিটরিং কমিটি গঠন করেছেন।  
দোয়ারাবাজার ও সুনামগঞ্জ উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তারকে আহবায়ক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়েজীদ খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ মজুমদার ও সাংবাদিক সেলিম আহমদকে সদস্য রাখা হয়েছে।
দিরাই- শাল্লা ও জামালগঞ্জ উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. শফিউল আলমকে আহবায়ক, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সওজের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন এবং সাংবাদিক পঙ্কজ কান্তি দে ও বিন্দু তালুকদারকে সদস্য রাখা হয়েছে।
ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিম) আইনুর আক্তার পান্নাকে আহবায়ক, অতিরিক্ত পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, বিআরডিবির উপ পরিচালক মো. শামছুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি শীলা রায় ও সাংবাদিক খলিল রহমানকে সদস্য রাখা হয়েছে।
ধর্মপাশা, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানকে আহবায়ক, সমাজসেবার উপ পরিচালক খান মোতাহার হোসেন,  জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী ও সাংবাদিক শাহজাহান চৌধুরীকে সদস্য হিসাবে রাখা হয়েছে।

  • [১]