স্টাফ রিপোর্টার
বাঁধ ভেঙে হাওরের হাজার কোটি টাকার বোরো ফসলহানির প্রতিবাদ ও সুনামগঞ্জকে দুর্গত ঘোষণার দাবি, দুর্নীতিবাজ পাউবোর কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ শহরে কৃষক জনতার সমাবেশ ও পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর ডাকে বৃহস্পতিবার দুপুর ১২ টায় এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ ও ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন এলাকার ফসলহারা কৃষক, আইনজীবী, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মহিলা পরিষদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা উদীচী, সনাক জেলা শাখা, সুজন জেলা শাখা, জেলা ছাত্র ইউনিয়ন, খেলাঘর জেলা শাখা, জেলা মানবাধিকার কমিশন, জেলা আইনজীবী সহকারি সমিতি, জাগরনী মুক্ত রোভার স্কাউটস, কর্নিকারমুক্ত রোভার স্কাউটস, এ্যাকটিভ সিটিজেনস, জেলা গীতিকার ফোরাম, বন্ধন থিয়েটার, প্রসেনিয়াম, থিয়েটার সুনামগঞ্জ, বন্ধুসভা, আহবান, সন্ধ্যা মালতি বেতার শ্রোতাক্লাব, ফ্রেন্ডস ফরএভার, কালচারাল ফোরাম, সুনামকণ্ঠ পাঠক ফোরাম, স্বপ্নাদর্শ, রংধনুসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদারের পরিচালনায় প্রথমে শহরের আলফাত স্কয়ারে সমাবেশ ও পরে পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত
হয়।
সমাবেশ ও পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক বিজন সেন রায় ও অ্যাড. সালেহ আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. শেরেনূর আলী, অ্যাড. রুহুল তুহিন, জেলা সিপিবির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, প্রবীণ কৃষক তমিজ আলী, জেলা মহিলা পরিষদের সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, অ্যাড. এনাম আহমেদ, কৃষক নেতা আবদুল কাইয়ুম, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, সাচনাবাজার ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দী, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আমরা হাওরবাসীর সমন্বয়কারী রুহুল আমিন, কবি ও সাংবাদিক শামস শামীম, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সংগঠক এমরানুল হক চৌধুরী, সুজন জেলা শাখার যুগ্ম সম্পাদক মাসুম হেলাল, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, উন্নয়ন সংগঠক এ কে কুদরত পাশা, থিয়েটার সুনামগঞ্জ এর দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী, বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, প্রসেনিয়ামের দল নেতা আবিদ খান হৃদয়, বন্ধন থিয়েটারের সহ দলনেতা সামির পল্লব, সংস্কৃতিকর্মী প্রদীপ পাল, জাগরনীমুক্ত রোভার স্কাউটের যুগ্ম সম্পাদক এ এহসান রাজিব, এ্যাকটিভ সিটিজেনের সভাপতি শহিদ নূর প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার সকালেই দিরাই থেকে কৃষকদের নিয়ে শহরে এসেছিলেন প্রবীণ কৃষক নেতা অমর চাঁদ দাস, জামালগঞ্জ থেকে এসেছিলেন খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত রায় ও প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ। দোয়ারাবাজার থেকে কর্মসূচিতে এসেছিলেন কৃষক নেতা আব্দুল আউয়াল। দক্ষিণ সুনামগঞ্জ থেকে কৃষকসহ নানা শ্রেণী পেশার লোকদের নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, রাজনীতিবিদ সোহেল আহমদ ও সংস্কৃতিকর্মী ইয়াকুব শাহরিয়ার।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা উদীচীর সভাপতি শীলা রায়। সদর উপজেলা বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ ও ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মজিদ, ছিলেন জেলা জাপা নেতা সাইফুর রহমান সমছু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. বুরহান উদ্দিন দুলন, সাবেক পৌর কাউন্সিলর আরতি তালুকদার কলি, লেখক ডা. মোরশেদ আলমসহ নানা শ্রেণী পেশার লোকজন।
পরে দুপুর সাড়ে ১২ টায় পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করতে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ মিছিলটি শহরের কাজিরপয়েন্টে আটকে দেয়। এসময় মিছিলকারীদের সাথে পুলিশের কিছু ধাক্কাধাক্কি হয়। কাজীর পয়েন্টেই প্রতিবাদ সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
পৃথক সমাবেশে বক্তারা বলেন,‘বাঁধ নির্মাণে অনিয়মের কারণেই জেলার ৯০শতাংশ বোরো ধান তলিয়ে গেছে। অনেক বাঁধের কাজ সঠিক সময়ে শুরুই হয়নি। বাঁধের কাজে পাউবো কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঠিকাদার ও পিআইসিদের গাফিলতি ছিল। সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা ও তদন্তের আগে আর কোনো বিল প্রদান বন্ধ রাখতে হবে এবং দুর্নীতিবাজ পাউবোর কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের বিচারের আওতায় আনতে হবে।
সমাবেশে আগামী শনিবার বিকাল ৪ টায় সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক বিজন সেন রায়।