সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণাসহ ৯ দফা দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ধর্মপাশা উপজেলা শাখা। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বেরা করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বরে এসে এক সমাবেশে যোগ দেয়। সমাবেশে বক্তব্য
দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল সরকার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুল বসর ঠাকুর খান।
বক্তরা ফসল রক্ষা বাঁধের বরাদ্দকৃত টাকা আত্মসাতকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি, রেশনিং ব্যবস্থা চালু, বকেয়া কৃষি ঋণ মওকুফ করে নতুন ঋণ প্রদান, এনজিওদের ঋণের কিস্তি বন্ধ রেখে নতুন ঋণ প্রদান, সকল জলমহালের ইজারা বাতিল করে অবাধে মাছ শিকারের অধিকার, সকল হাটবাজারের ইজারা বাতিল, নদী খননসহ বিশেষ ব্যবস্থায় গোখাদ্য সরবরাহ করার দাবি জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার তাদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে আশ্বস্থ করেন।
অপরদিকে ওইদিন সকাল ১১টায় একই দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী মাজহারুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ ও যুবদল নেতা সাইফুর রহমান কাঞ্চন প্রমুখ।
এদিকে মঙ্গলবার দুপুরে সংগঠনটি সুনামগঞ্জ শহওে মিছিল-সমাবেশ করেছে। শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার, এনডিএফ জেলা শাখার সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল নাছির মিয়া, লিলু মিয়া নেহার আলী আরব আলী প্রমুখ।
সমাবেশের পর সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।
তাছাড়া কৃষক সংগ্রাম সমিতি তাহিরপুর উপজেলা সদওে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। স্থানীয় চাল মহালে দুপুর ১২টায় সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক নেতা দ্বীজেন্দ্র পুরকায়স্থ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
সমাবেশটি পরিচালনা করেন তাহিরপুর শাখার সাধারণ সম্পাদক আকিকুর রেজা।
বক্তব্য রাখেন আজহারুল ইসলাম, আল আমিন, আব্দুর রউফ, নজরুল ইসলাম, সেতারা মিয়া, ফুরকান আলী, আকরামিন মিয়া প্রমুখ।
সমাবেশ শেষে তাহিরপুর বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চার দফা দাবিতে স্মারলিপি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে কৃষক জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি আশ্বাস প্রদান করেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দাবি সমূহ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবেন।