স্টাফ রিপোর্টার
বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত সদর উপেজেলার মোল্লাপাড়া ও কুরবাননগর ইউনিয়নের ২৫০ পরিবারের মধ্যে ২ হাজার টাকা করে ৫ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ঢাকাস্থ ফাউন্ডেশন ইপিলিয়ন গ্রুপ। বুধবার সকালে পৃথকভাবে দুইটি পরিষদ মিলনায়তনে এই অর্থ সহায়তা করেন গ্রুপের প্রতিনিধি দল।
সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অর্থ বিতরণ অনুষ্ঠানে গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন, ইপিলিয়ন গ্রুপের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহ্ আলম, সিএসআর এস এম নাজমুল, সিনিয়র সহকারি প্রশাসন মিজানুর রহমান মেহেদী।