- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসল রক্ষার দাবিতে কৃষক জনতার মানববন্ধন

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বৃহৎ করচা হাওরের বোর ফসল রক্ষার দাবিতে হাওরপাড়ে কৃষক জনতার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হাওরে নি¤œাঞ্চলে জলদ্ধতার পানি সেচ যন্ত্রের সাহায্যে নিষ্কাশন করে ফসল রক্ষাসহ পাউবোর ফসল রক্ষা বাঁধগুলো দ্রুত শেষ করার দাবি জানানো হয়।
শুক্রবার দুপুরে উপজেলার করচা হাওর পাড় বাহাদুরপুর গাছতলা বেড়িবাঁধে মানববন্ধন কর্মসূচিতে এলাকার শত শত কৃষক জনতা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ নেতা ও কৃষক আব্দুল কাইয়ুম, যুবলীগের আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন মিয়া, ঘাগটিয়া রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতি আব্দুল গণি আনছারী, সাধারণ সম্পাদক এলেমান হোসেন, কৃষক হিফজুর রহমান, সহিদ মিয়া, অশ্বিনী কুমার বর্মন, ফয়জুল হক, আ. মালেক, আবুল কাসেম, প্রমোদ রঞ্জন সরকার, গোপেশ বর্মন, জুয়াদুর রহমান, আ. লীগ নেতা সয়ফুল আলম, যুবলীগ সদস্য নাজমুল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘাগটিয়া রাবার ড্যামের ঠিকাদারের অবহেলার কারণে গত ২৮ মার্চ উক্ত রাবার ড্যাম খোলা থাকায় পার্শ¦বর্তী নদী থেকে পাহাড়ী ঢলের পানি হাওরে প্রবেশ করে। পরে কৃষক জনতার  চাপের মুখে ও প্রশাসনের হস্তক্ষেপে রাবারড্যাম কার্যকর করা হয়। কিন্তু ইতিমধ্যেই অনেক পানি হাওরে প্রবেশ করে ফসলের ক্ষতি হয়েছে। তাছাড়া টানা প্রবল বৃষ্টিপাতে হাওরের নি¤œাঞ্চল জলবদ্ধতায় ধান তলিয়ে যাচ্ছে। দ্রুত  সরকারিভাবে বড় সেচযন্ত্রের সাহায্যে জলাবদ্ধ পানি অপসারণ করে কোটি কোটি টাকার বোরো ফসল রক্ষার জন্য জোড় দাবি জানানো হয়। এ ছাড়া পাউবোর ফসল রক্ষার বাঁধ নির্মাণ ও মেরামত কাজে অনিয়ম দুর্নীতি হয়েছে দাবি করে বলা হয়, বরাদ্দের তুলনায় অর্ধেক কাজও হয়নি। বাঁধগুলো ফসল রক্ষার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ভবিষ্যতে হাওরের নিচু এলাকার বোরো ফসল রক্ষার স্বার্থে রাবার ড্যামে বিদ্যুৎ সংযোগসহ স্থায়ীভাবে কয়েকটি সেচ যন্ত্র স্থাপনেরও দাবি জানানো হয়। বক্তাগণ আরো বলেন, জরুরী ভিত্তিতে ১০/১২ টি পাম্প মেশিন বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে কৃষকদের কোটি টাকার ফসল রক্ষা করা সম্ভব হবে।
মানববন্ধনের পর বোরো ফসল রক্ষার দাবিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষক জনতার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানিসম্পদ মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অনুলিপি প্রদানসহ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দাখিল করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, করচার হাওরে চলতি মৌসুমে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। ইতোমধ্যে হাওরে নি¤œাঞ্চলে পানিতে জমে প্রায় ১৫০ হেক্টর ধান তলিয়ে গেছে। দ্রুত সেচের ব্যবস্থা করা না হলে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা রয়েছে।

  • [১]