দ্রুত গতিতে হাওর অঞ্চলের জেলার সকল হাওর বাঁধের কাজ সম্পন্ন করার দাবিতে হাওর উন্নয়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সিলেট নগরীর কোর্টপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন,‘হাওর এলাকার মানুষের ফসল রক্ষার জন্য অতিদ্রুত
গতিতে সকল বাঁধের কাজ শেষ করতে হবে। বক্তারা হাওরপাড়ের সকল বাঁধের কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।’
হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, পরিষদের যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, মো. কামরুজ্জামান, কফিল উদ্দিন বাবুল, ডা. মো. সাকিল মুরাদ আফজল, জাহাঙ্গীর আলম, হাকিম ছাদউল্লাহ বাচ্চু, হাজী মো. আনা মিয়া হাজারী, রবিউল ইসলাম খান, বাদল পুরকায়স্থ, বদরুল আলম, আলী আহসান হাবীব, মামুন চৌধুরী, মো. নজরুল ইসলাম, আনোয়ার হোসেন মানিক, হোসেন আহমদ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)