- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফাইনালে জমিরুন নূরের প্রতিদ্বন্দ্বী জামালগঞ্জ উপজেলা

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে ২য় দল হিসেবে ফাইনালে উঠেছে জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট দল। আলহেরা মাদ্রাসাকে ১ উইকেটে হারায় জামালগঞ্জ উপজেলা। আগামীকাল ৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা স্টেডিয়ামে ফাইনালে আলহ্াজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবে জামালগঞ্জ উপজেলা। এর আগে গত সোমবার টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে আলহ্াজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার দুপুর ১টায় জেলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আলহেরা মাদ্রাসা ১৮.৪ ওভারে ১১৪ রানে অল আউট হয়। দলের পক্ষে সিদ্দিকুর সর্বোচ্চ ২০ রান করেন। এছাড়াও সুজন ১৬, জাহেদ ১২, পারভেজ ১০ উজ্জ্বল ৮ রান করে দলীয় সংগ্রহে অবদান রাখেন।        
জামালগঞ্জ উপজেলা দলের আনাছ ওভারে ১৭ রানে ৪ উইকেট এবং পাশা ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট তুলে নেন। এদিকে সৌরভ ২ এবং জিহাদ ও জুবায়ের উভয়ে ১ উইকেট নেন।
২য় ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভার ২ বল এবং ১ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট দল। আনাছের সর্বোচ্চ ৩৮ রানের উপর ভর করে জয়ের লক্ষে পৌঁছে যায় জামালগঞ্জের। এছাড়া সৌরভ ১৪, মানিক ১২ ও রাহাত ৬ রান করেন।
আলহেরা মাদ্রাসার জাহেদ ৪ ওভারে ১৩ রানে ৫ উইকেট নেন।

  • [১]