- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফাইনালে সদর ও ছাতক থানা

স্টাফ রিপোর্টার
পুলিশের পৃষ্ঠপোষকাতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ. সুনামগঞ্জ থানাকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনাল উঠেছে সুনামগঞ্জ থানা। গত শনিবার ১ম সেমিফাইনালে জগন্নাথপুর থানাকে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ছাতক থানা। আগামী ৮ ডিসেম্বর সুনাগঞ্জ থানা মুখোমুখি হবে ছাতক থানার।       রবিবার ২য় সেমিফাইনালে সুনামগঞ্জ থানা ও দক্ষিণ সুনামগঞ্জ থানার ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইব্রেকারে ৫-৪ গোলে সুনামগঞ্জ থানা জয়ী।

  • [১]