- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফাজিলপুর ও ধোপাজান নদী মহালের পরিবেশ রক্ষার দাবি

স্টাফ রিপোর্টার
জেলার তাহিরপুর উপজেলার ফাজিলপুর বালি-পাথর কোয়ারী, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদী মহালের পরিবেশ রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের কাছে লিখিত দাবি জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিবেশ সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন। সংগঠনের আহবায়ক জসিম উদ্দিন দিলীপ এই আবেদন করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, জনৈক আজাদ হোসেন গং ফাজিলপুর বালি-পাথর কোয়ারী ও সদর উপজেলার ধোপাজান নদী মহালের পরিবেশ নষ্ট করছেন। ধোপাজান নদীর বিশ্বম্ভরপুর উপজেলার   রতারগাঁও মৌজার ফসলী জমি ও ঘরবাড়ি ধ্বংস করে নদীর পার কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এই এলাকার মানচিত্র পরিবর্তন হয়ে পড়েছে। কয়েক শত কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, আজাদ হোসেন ফাজিলপুর মহালে খাস আদায় ও ইজারা পাওয়ার জন্য বিভিন্ন সময়ে উচ্চ আদালতে মামলা দায়ের করলে মামলাগুলি খারিজ হয়ে যায়। আবেদনে এলাকার পরিবেশ রক্ষায় আজাদ হোসেনের ইজারা চুক্তি বাতিলসহ ইজারা কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।

  • [১]