স্টাফ রিপোর্টার
শহরের পূর্ব নতুনপাড়ায় অবস্থিত প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত উন্নতমানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফারিহা একাডেমির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফারিহা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামান সেন্টুর পিতা আবুল বাশার ফারিহা একাডেমির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।