- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফারুক আহমদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের রোগমুক্তি কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।
শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার পাগলা বাজারে কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সহ সভাপতি ইলিয়াছ মিয়া, আশাদুজ্জামান আশাদ, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বিএনপি নেতা নূরুল ইসলাম, নূর উদ্দিন, আছকির উদ্দিন, শাহ আলম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, প্রবীণ মুরব্বি নূরুল ইসলাম, যুবদল নেতা সাব্বির আহমদ, তানিম আহমদ, ফরহাদ আহমদ, তৌফিত মিয়া, আহমদ আলী, আইনুল হক, ছাত্রদল নেতা মানছুর আহমদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর আকস্মিকভাবে ফারুক আহমদের হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেলে প্রথমে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। দু’দিন পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা ল্যাবএইড হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। ফারুক আহমদের রোগমুক্তি কামনায় দেশ—বিদেশের সকলের দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

  • [১]