- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফার্মেসীতে নেই স্যাভলন, ডেটল, হ্যান্ড গ্লাভস

স্টাফ রিপোর্টার
শহরের ফার্মেসীতে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ নেই। সোমবার দুপুরে শহরের বিভিন্ন স্থানের ওষুধ ব্যবসায়ীরা এমন কথা জানিয়েছন। কোনো কোনো ফার্মেসীতে অল্প পরিমাণে স্যাভলন, ডেটল ও হ্যান্ড গ্লাভস পাওয়া যাচ্ছে। চড়া মূল্যে মাস্ক পাওয়া যাচ্ছে ফুতপাতের অস্থায়ী দোকানে।
সোমবার দুপুরে শহরের পপুলার মেডিকেল হল, সুবর্ণ ফার্মেসী, সেন্ট্রাল ফার্মেসী, রহীম ফার্মেসী, নুর ফার্মেসী, সিটি ফার্মেসী, সেবা মেডিসিন পয়েন্ট, নন্দলাল ড্রাগ, প্রীতম ড্রাগ হাউস ইত্যাদি ফার্মেসী ঘুরে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ পাওয়া যায়নি। তবে কয়েকটি ফার্মেসীতে স্যাভলন বিক্রি হচ্ছে ৩২ টাকা থেকে ৪৪ টাকা মূল্যে। একই দামে বিক্রি হচ্ছে ডেটল। হ্যান্ড গ্লাভস বিক্রি হচ্ছে ৬০ টাকা মূল্যে। তবে লাইফ বয় হ্যান্ড য়াস পাওয়া যাচ্ছে ফার্মেসী ছাড়াও অন্যান্য দোকানে।
কিন্তু ৪০ টাকা থেকে ১৩০ টাকা মূল্যের হ্যাক্সিসল, ১৩০ টাকা মূল্যের জার্মিসল, সর্বনি¤œ ৪০ টাকা মূল্যের হ্যান্ড স্যানিটাইজার কোনো ফার্মেসীতে নেই। মাস্ক বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৪০ টাকা মূল্যে। তবে গোসলের ডেটল সাবান এবং ফ্লোর জীবাণুমুক্ত করার উপকরণ লাইজল, ফিক্সসল, বিক্সসল ইত্যাদির সংকট নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শহরের মল্লিকপুরের ক্রেতা আব্দুর রশিদ বলেন, ‘আমি ৩ দিন ধরে নিজেকে সুরক্ষার উপকরণ খুঁজে বেড়াচ্ছি। কিন্তু
কোনো ফার্মেসীতে পাচ্ছি না।’ একই কথা জানান নবীনগরের অমিত বর্মন।
জনতা ফার্মেসীর মালিক জয়ন্ত রায় বলেন, ‘আমাদের ফার্মেসীতে অল্প পরিমাণে স্যাভলন ও ডেটল আছে।’
রহীম ফার্মেসীর মালিক আলতাফুর রহমান বলেন,‘হ্যাক্সিসল, জার্মিসল, স্যানিটাইজার ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষার উপকরণ আমাদের ফার্মেসীতে নেই। তবে সামান্য পরিমাণে স্যাভলন ও ডেটল আছে।’

  • [১]