- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। রবিবার সকাল ১০টায় শহরের ষোলঘর এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সুনামগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার প্রতিনিধি মো. নিজাম উদ্দিন, ইউএনডিপি’র টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট মো. মেহেদী মোদাচ্ছের। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ষ্টেশন অফিসার সাইদুল ইসলাম, ওয়ার হাউজ ইন্সপেক্টর ঢাকার আব্দুল খালেক ও টীম লিডার আলী হায়দার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফায়ার সার্ভিস ষ্টেশনের সামছুল আলম।
প্রশিক্ষণার্থীদের অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় । প্রশিক্ষণে সুনামগঞ্জ পৌরসভার ঝুঁকিপূর্ণ ২, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ৪০ জন নারী-পুরুষ অংশ নেন।

  • [১]