- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফিকে হয়ে উঠা বিস্যুদবার

মাহবুবুল হাছান শাহীন
শুরু হয়েছিল কোন এক বিস্যুদবারে
শহরের পরিচিত আঙ্গিনায়
শহীদ জগৎজ্যোতির ডেরায়
এক এক করে মিলিত হওয়া
সন্ধ্যা পারের সাহিত্য আড্ডা
বক্তা কম, শ্রোতা বেশি
কুড়ি বাইশের আনাগোনা
খুব একটা আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই
খুশি মনে জড়ো হওয়া।
কোন এক ভয়ংকর সকালের কল্যাণে
দীর্ঘ অনুপস্থিতি সৌরভ’দার
সবাই খুঁজে ফেরে আড্ডার শূন্যস্থান
কিন্তু, নিয়তি তাকে বেধে রাখে
হাসপাতাল থেকে বাসায়….
কাজের ফাঁকে মনে করা
কিন্তু, জমাট আড্ডায় শূন্যতা
অনুপস্থিতি কাঁদায় সবাইকে।
আবার ফিরে পাওয়ার আশায়
সেই বিস্যুদবার,
শূন্যতাহীন….
প্রিয় মানুষদের আনাগোনায়।

উৎসর্গঃ সৌরভ’দা (সবাই আপনাকে মিস করছে দাদা। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আবার পরিচিত আড্ডায়।)
০৭.০৭.২০২২

  • [১]