সু.খবর ডেস্ক
কিউবার সমাজতান্ত্রিক বিপবে নেতৃত্ব দেওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো আর নেই। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী হাভানায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানিয়েছেন তার ছোট ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। তার বয়স হয়েছিল ৯০ বছর। টেলিভিশনে দেওয়া ঘোষণায় রাউল কাস্ত্রো বলেন, ‘কিউবা বিপ্লবের সর্বাধিনায়ক আজ (শুক্রবার) রাত ১০ টা ২৯ মিনিটে মারা গেছেন।’
প্রায় অর্ধশতক ধরে একদলীয় রাষ্ট্র হিসেবে কিউবা শাসন করেন ফিদেল কাস্ত্রো। স্বাস্থ্যগত কারণে ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা ছেড়ে দেন এই বিপ্লবী। তার সমর্থকরা মনে করে, ফিদেল কাস্ত্রো কিউবাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিয়েছেন। তবে তার বিরোধীরা বরাবরই বিরোধী মত দমনের অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। সর্বশেষ গত এপ্রিলে কিউবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসের সমাপনী দিনে ফিদেল কাস্ত্রো জনসম্মুখে বক্তব্য দেন।
ফিদেল কাস্ত্রোর জন্ম ১৯২৬ সালের ১৩ আগস্ট। কিউবার পূর্বাঞ্চলে এক স্বচ্ছল পরিবারে।
বিশ্ববিদ্যালয় পড়ার সময় রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ধীরে ধীরে বিপ্লবী হয়ে ওঠেন ফিদেল। ১৯৫৩ সালে কিউবার সামরিক একনায়ক বাতিস্তার বিরুদ্ধে একটি সামরিক অভ্যূাত্থানের চেষ্টা চালান তিনি। কিন্তু ওই অভ্যূত্থানচেষ্টা ব্যার্থ হয় এবং ফিদেল ধরা পড়েন। বিচারে তার ১৫ বছর কারাদ- হয়। পরে ১৯৫৫ সালের মে মাসে কাস্ত্রোকে ক্ষমা করে দেয়া হয়।
এরপর ফিদেল চলে যান মেক্সিকোতে। ১৯৫৬ সালের শেষ দিকে ৮১ জন সঙ্গী নিয়ে নৌকায় করে আবার কিউবায় ফেরেন কাস্ত্রো। যুক্তরাষ্ট্রপন্থী বাতিস্তা সরকারের বিরুদ্ধে শুরু করেন গেরিলা যুদ্ধ। গঠন করেন গেরিলা বাহিনী ‘দ্য মুভমেন্ট’।
এর মাধ্যমে কিউবার বিভিন্ন এলাকা দখলে নিতে থাকেন ফিদেল। ১৯৫৯ সালের জানুয়ারিতে ফিদেল কাস্ত্রোর গেরিলারা রাজধানী হাভানায় প্রবেশ করে। গেরিলা আক্রমণে পালিয়ে যান বাতিস্তা। ওই বছরের ১৩ ফেব্রুয়ারি কিউবার প্রধানমন্ত্রী হন কাস্ত্রো।
এ সময় সরকারি বাহিনীর হাতে ধরা পড়ে বাতিস্তার অনেক সমর্থক। তাদের বিচারের মুখোমুখি করা হয়।
যুক্তরাষ্ট্র এরপর কিউবার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। শুধু তাই নয়; ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র কাস্ত্রো সরকারকে উৎখাতের চেষ্টা চালায়। কাস্ত্রোবিরোধী কর্মকান্ডের জন্য এসময় বহু মানুষ নিহত হন। অভিযোগ রয়েছে, মার্কিন গোয়েন্দারা ফিদেল কাস্ত্রোকে একাধিকরা হত্যার চেষ্টা চালায়।
১৯৮০-র দশকে কিউবা বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে। কারণ ওই সময় মিখাইল গর্ভাচেভের নেতৃত্বাধীন রাশিয়া সরকার কিউবা থেকে চিনি কিনতে অস্বীকৃতি জানায়।
এই সংকটের কারণে কিউবায় খাদ্যের অভাব দেখা দেয় এবং বহু মানুষ তখন সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে। এনিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার টানাপড়েন চলে দীর্ঘদিন।
২০০৬ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাস্ত্রো। শরীরে অস্ত্রোপচারের সময় ভাই রাউলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। এর দুইবছর পর ২০০৮ সালে ফিদেল ঘোষণা করেন তিনি আর রাষ্টপ্রধানের পদে ফিরবেন না।
মহান বিপ্লবী ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য হবে আগামী ৪ ডিসেম্বর। কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। তাঁর মৃত্যুর পর নয় দিনের জাতীয় শোক পালন শুরু করেছে কিউবা।
কিউবার সরকারি এক বিবৃতিতে জানানো হয়, ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় শোক পালন করা হবে। এ সময় ‘সরকারি কার্যক্রম বন্ধ থাকবে, সব সরকারি ভবন ও সামরিক স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে’।
৪ ডিসেম্বর কাস্ত্রোকে চিরবিদায় জানানো হবে। সারা দেশে চার দিনের শোক শোভাযাত্রা শেষে সান্তি য়াগো শহরে তাঁর মরদেহ সমাহিত করা হবে।