- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফিন্সবারীতে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তি বিশ্বনাথের

লন্ডন প্রতিনিধি
ফিন্সবারীতে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তি সিলেটের বিশ্বনাথের সরওয়ালা গ্রামের মকরম আলী উরফে হিরন মিয়া। নিহতের আত্ময়ী শাহেদ আহমদ এতথ্য নিশ্চিত করেছেন, রবিবার লন্ডনে তারাবির নামাজ শেষে  মসজিদ থেকে ঘরে ফিরতে থাকা মুসল্লিদের উপর ওপর গাড়ি উি য়ে দেওয়ার ঘটনায় তিনি নিহত হন।
একজন   
 প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।  পুলিশ নিহতের পরিচয় এখনও প্রকাশ না করলেও নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫২ বছর। তিনি ফিন্সবারী পার্কে বসবাস করে আসছিলেন। মকরাম আলীর দ্বিতীয় মেয়ে জানান, তার বাবা প্রতি রমজানের মতো গতরাতেও মসজিদে তারাবী পড়তে গিয়েছিলেন। নামাযের পর সন্ত্রাসীদের ভ্যান হামলায় পিষ্ট হয়ে চিরদিনের জন্য তাদের এতিম করে তিনি চিরদিনের জন্যে চলে গেছেন। তিনি তার বাবার হত্যাকারীর দৃস্টান্তমুলক শাস্তির দাবি জানান । তার পিতার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য তিনি সকলের কাছে দোয়াও কামনা করেন ।
রোববার উত্তর লন্ডনের সেভেন সিস্টারস রোডের ফিনসবাড়ী পার্ক মসজিদে এই হামলায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। একটি দাতব্য সংস্থার কর্মী সুলতান আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার চাচা ঘটনাস্থলে ছিলেন। মসজিদ থেকে বের হওয়ার পর তার চাচার চোখের সামনেই গাড়িটি মুসল্লিদের ওপর উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমার চাচা কেবল মসজিদ থেকে বের হচ্ছিলেন, আর ওই সময় তার সামনেই প্রবীণ ওই লোকটির (মাকরাম আলী) ওপর গাড়ি উঠে দেওয়া হয়। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। একদল মুসুল্লি যখন  তাকে ওঠানোর চেষ্টা করছিলেন তখন তাদের ওপরও গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং ওই প্রবীণকে চাপা দেওয়া হয়। সুলতান বলেন, ‘আমার চাচা বলছিলেন, ওই সময় গাড়ির চালক চিৎকার করে বলছিল, ‘আমি সব মুসলমানকে হত্যা করতে চাই। নিহত মকরম আলীর আপন ভাতিজা তারেক আহদ ও লায়েক আহমদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন।

  • [১]