আগামী ৬ অক্টোবর সিলেটে শুরু হচ্ছে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ’এর উদ্যোগে ২ দিন ব্যাপী এই কোর্সের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এই কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনরূপ, চলচ্চিত্রের বিভিন্ন ধারা ও আন্দোলন, চিত্রগ্রহণ, সম্পাদনা, চলচ্চিত্র নির্মাণ এবং চলচ্চিত্র সমালোচনা প্রভৃতি বিষয়ে পাঠ ও অনুশীলন করা হবে। পাঠদান করবেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, শিল্পসমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র গ্রাহক মাকসুদুল বারী, সম্পাদক সাজ্জাদ জহির, শব্দ প্রকৌশলী রতন পাল, নির্মাতা আকরাম খান, নির্মাতা প্রসূন রহমান, নির্মাতা রাজীবুল হোসেন, শব্দ গ্রাহক নাহিদ মাসুদ , নির্মাতা অমিতাভ রেজা, স্থপতি রাজন দাশ, নির্মাতা ওয়াহিদ তারেক প্রমুখ। আয়োজক ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি জানায় আগামী ৪ অক্টোবর পর্যন্ত কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে। অবেদনকারীদের সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে সীমিত সংখ্যক অংশগ্রহণকারীকে চূড়ান্ত করা হবে। আবেদনপত্র সংগ্রহের জন্য ০১৫২১৪৫৪৪৮৫, ০১৭১২৪০৩২১২, ০১৯৮৩২১৬৮৯৪ নম্বরে ফোন করে অথবা ক্ষিতি স্থপতি, ৮ম তলা, ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট এ সরাসরি যোগাযোগ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি