- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফিল্ম সোসাইটির ‘আল-বদর’ প্রদর্শিত

স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ ফিল্ম সোসাইটি শুক্রবার সন্ধ্যায় পৌর চত্বরে ‘আল বদর’ ডকুমেন্টারি প্রদর্শন করেছে। এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জের রাণীগঞ্জ গণহত্যা নিয়ে সাংবাদিক শামস শামীমের একটি ভিজুয়াল প্রতিবেদন প্রদর্শন করে। অনুষ্ঠান শুরুর আগে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান থেকে তনু হত্যায় জড়িতদের খ্ুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পরিমল  কান্তি দে। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, শিল্পী অঞ্জন চৌধুরী, ফিল্ম সোসাইটির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, অ্যাড. কল্লোল তালুকদার চপল, পরিচালক শামস শামীম, নন্দিনী দাস তিথি, আবিদ খান হৃদয়, জুবায়ের খান, পুলক রাজ, সনি প্রমুখ।
উল্লেখ্য ‘আল বদর’ ডকুমেন্টারিতে একাত্তরে আলবদর বাহিনীর প্রধান দোসর কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, মতিউর রহমান নিজামীসহ বদর প্রধানদের নৃশংসতা তুলে ধরা হয়েছে। এই ডকুফিল্মটি পরিচালনা করেন ফাখরুল আবেদিন।

  • [১]