- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা। সন্ধ্যা ৬ টায় আউয়াল খাঁন নামের আহত একজনের মৃত্যু ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুইদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার জুমআর নামাজ শেষে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল আউয়াল খাঁনের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬ টায় আব্দুল আউয়াল খাঁনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংঘর্ষের ঘটনায় আব্দুল আউয়াল খান নামের একজন নিহত হবার কথা জানিয়ে ফের সংঘর্ষের আশংকায় দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসির নেতৃত্বে ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • [১]