- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফুলেল শুভেচ্ছা জানানো ছিল চোখে পড়ার মত

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সদস্যদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নুরুল হুদা মুকুটকে ফুল, ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর বিষয়টি ছিল চোখে পড়ার মত। সংবর্ধনা অনুষ্ঠানের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠন ও সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে নুরুল হুদা        মুকুটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নুরুল হুদা মুকুটকে অভিনন্দিত করে দেওয়া ফুলের তোড়া ও ফুলের মালার স্তুপ পড়ে যায় মঞ্চে।  

  • [১]