- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফেনারবাঁকে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে সকল প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা জমে উঠেছে নির্বাচন। এক প্রার্থী অন্য প্রার্থীর চেয়ে কোন অংশেই কম যাচ্ছেন না। প্রত্যেক প্রার্থী তার কর্মী সমর্থক ও দলীয় প্রার্থী ছাড়াও নিকট আত্মীয়দের নিয়ে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। হাওর পাড়ের গ্রামগুলোতে পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীদের গুণকীর্তন গেয়ে চলছে মাইকিং। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে প্রচারণা। ছোট ছোট হাট বাজারগুলোতে চায়ের স্টলে প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের চলছে চুলছেড়া বিশ্লেষণ। সময় যত ঘনাচ্ছে ততই প্রার্থী ও তার কর্মী সমর্থকরা ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করে ভোটারদের মন জয় করতে চাইছে।
প্রার্থী ও তাদের সর্মথকদের মাধ্যমে জানা যায়, আওয়ামী লীগের দলীয় প্রার্থী করুনা সিন্ধু তালুকদার দলীয় নেতা কর্মীদের নিয়ে বিষ্ণুপুর, আমানীপুর,আলীপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেছেন।
বিএনপি দলীয় প্রার্থী জুলফিকার চৌধুরী রানা দলীয় নেতা-কর্মীদের নিয়ে স্থানীয় লক্ষীপুর বাজারে পথ সভা করেছেন। হঠামারা গ্রামে গনসংযোগ অব্যাহত রেখেছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান নয়মৌজার লালপুর, বিনাজুড়া, ভাটী দৌলতপুর, রাজাবাজ , রাজাপুরে গণসংযোগে অব্যাহত আছেন।
সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাধন চন্দ্র তালুকদার দিনব্যাপি নাজিমনগর,লক্ষীপুর নতুন পাড়া, উদয়পুরে গনসংযোগের পর বিকেলে পথসভা করেছেন। বর্তমান ইউপি সদস্য আ. লীগের বিদ্রোহী প্রার্থী নূরু মিয়া জামলাবাজ, গজারিয়া, শ্রীমন্তপুর, যশমন্তপুর, শুকদেবপুর গণসংযোগ করেছেন।
স্বতন্ত্র প্রার্থী হারুন ওর রশীদ দিনব্যাপি হঠামারা, নাজিমনগর, কাঁচপুরে গণসংযোগের পর পথ সভা করেছেন।
খেলাফত  মজলিশের প্রার্থী ওয়াক্কাছ আলীও দিনব্যাপি রামপুর, সুজাতপুরে গণসংযোগ করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা ছাড়াও সংরক্ষিত নারী প্রার্থীরা ও সাধারণ সদস্য প্রাথীরা নিজ নিজ ওর্য়াডে জমজমাট প্রচারণা করছেন।

  • [১]