- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফেনারবাঁক ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফ কার্ডে অর্থ আত্মসাতের অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় ফেনারবাঁক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম রানার বিরুদ্ধে ভিজিএফ কার্ড নিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ট্যাক্স আদায়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওয়ার্ডের লক্ষীপুরের বাসিন্দা হুসাইন মিয়া গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা।
অভিযোগকারী হুসাইন মিয়া অভিযোগে উল্লেখ করেন, গত ১ মাস আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা আমাকে ২ হাজার টাকা দিতে বলেন এবং বলেন তোমাকে আমি সরকারী ত্রাণ সামগ্রী যা আসবে সব কিছুতেই তোমার নাম থাকবে। এমনকি প্রতি মাসে আমার কাছ থেকে চাল ও টাকা পাবে। আমি তার কথা মতো অন্যের কাছ থেকে ২য় পৃষ্ঠায় দেখুন
ধার করে তাহার হাতে ২ হাজার টাকা দেই। ১ সপ্তাহ পর আরো ৪ শত টাকা ট্যাক্স দিতে বলে, না দিলে তালিকা থেকে নাম বাতিল হয়ে যাবে। এমতাবস্থায় কষ্ট হলেও ৪ শত টাকাও আমি দেই। কিন্তু ভিজিএফের চাল ও টাকা আজ দবে কাল দেব বলে দেই দিচ্ছি বলে মাস পার মাস কাটাচ্ছেন। সম্প্রতি ভিজিএফ চাল বিতরণকালে আমি এবং আমার স্ত্রী ইউপি সদস্য রানার কাছে গেলে এক পর্যায়ে আমাকে এবং আমার স্ত্রীকে অসম্মান করে ঘর থেকে বের করে দেয়। নির্বাচনে তাকে ভোট না দেওয়ারও প্রতিশোধ নিয়েছে বলে জানায় এবং টাকা নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসুন কুমার চক্রবর্তী বলেন, অভিযোগটি পেয়েছি ফেনারবাঁক ইউনিয়নের ট্যাগ অফিসার কাছে পাঠিয়েছি। তদন্ত করে উনি আমাকে জানানোর পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • [১]