- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের নির্বাচন অনুষ্ঠিত

সুনামগঞ্জ সদর উত্তর সুরমা পাড়ের ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার নির্বাচনে মো. শাহ আলম সভাপতি এবং মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সংঘের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মো. শফিকুর রহমান মধু মিয়া।
নির্বাচনে সহ সভাপতি হিসেবে সৈয়দ আব্দুল মতিন, নোমান আহমেদ মামুন ও কুতুব উদ্দিন মাছুম, যুগ্ম সাধারণ মো. আব্দুল আলী, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, সাংগঠনিক মো. মহিবুর রহমান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক মো. মোবারক হোসেন, দপ্তর সম্পাদক মো. আমজাদ হোসেন সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক আশিকুর জামান ফরহাদ এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মামুন মিয়া নির্বাচিত হয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]