জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদে ফের চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে চোরেরা মসজিদের দুইটি তালা ভেঙ্গে দান বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে যায়।
মুসল্লিরা জানান, মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে মোয়াজ্জিন মসজিদের বারান্দার কলাপসিবল গেইটে তালাবদ্ধ করে বাসায় যান। এশার নামাজের আজান দেয়ার জন্য মোয়াজ্জিন মসজিদে গিয়ে দেখতে পান চোরেরা গেইটের তালা ভেঙ্গে বারান্দায় রাখা দান বক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
চোরেরা গত মাসেও দান বক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরছালিন জানান, চুরির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।