- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফের ময়লা ফেলা হচ্ছে কালীবাড়ি পুকুরে

শহীদ নূর আহমদ
পৌরশহরের প্রাণপকন্দ্র কালীবাড়িতে অবস্থিত শতবছরের পুরভনো পুকুরটি স্থানীয় ও দায়িত্বশীলদের অবহেলায় সৌন্দর্য্য হারাচ্ছে। পৌরসভার উদ্যোগে গতবছরের জুলাই মাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধমে পুকুরটির ময়লা-আবর্জনা ও
কচুরিপানা পরিষ্কার করা হলেও বছর ঘুরতে না ঘুরতে আবারাও  ব্যবহার্য প্লাস্টিক, পলিথিনসহ আবর্জনায় দূষণের কবলে পড়েছে পুকুরটি।  পুকুরে কটুরিপানা জমতে শুরু করেছে বলে দেখা যায়। স্থানীয়দের অসচেতনতা ও তদারকির অভাবে পুকুরে ফের ময়লা আবর্জনা পড়ছে বলে দাবী সচেতন নাগরিক ও পৌর কর্তৃপক্ষের। উল্লেখ্য ২০১৬ সালের ২২ জুলাই কালীবাড়ী পকুরের কচুরিপানা ও আবর্জনা পরিস্কার কাজের উদ্বোধন করেন জেলাপ্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পৌরমেয়র আয়ূব বখ্ত জগলুল। পরে সপ্তাহে খানেক কাজের মাধ্যমে পরিষ্কার করা হয়েছিল এই পুকুরটি।

  • [১]