স্টাফ রিপোর্টার
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সুনামগঞ্জের আমবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
সোমবার দুপুরে আমবাড়ি ও দোয়ারাবাজার এলাকাবাসীর যৌথ আয়োজনে এই বিক্ষোভ ও মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজ, মাওলা মুহিবুল হক, মাওলানা শাহিদুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা গিলমান, মাওলানা আমির আলী, ব্যাবসায়ী মো. তাহের আলী প্রমুখ।