- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফ্রিল্যান্সারদের মিটআপ সেশন আজ

স্টাফ রিপোর্টার
‘তরুণরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইসিটি ডিভিশন পরিচালিত সুনামগঞ্জ লার্নিং এন্ড আর্নিং ডেভলাপমেন্ট প্রজেক্টের প্রশিক্ষিত ফ্রিল্যান্সারদের উদ্যোগে ফ্রিল্যান্সার মিটআপ সেশন ২০১৭ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে মিটআপ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক          
শেখ রফিকুল ইসলাম।
মিটআপ সেশনে থাকবে পরিচিতি পর্ব, বর্তমান ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে সেই সেক্টরগুলোতে সফলদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, নতুন ফ্রিল্যান্সারদের গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন পর্ব এবং প্রশ্ন-উত্তর পর্ব।
মিটআপ সেশনের প্রথম পর্ব সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং এক ঘন্টা বিরতি দিয়ে ২য় পর্ব দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। উল্লেখ্য এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনারের দায়িত্বে রয়েছে দৈনিক সুনামগঞ্জের খবর।

  • [১]