- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফ্লান্সে জগন্নাথপুর পৌর অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

জগন্নাথপুর অফিস
ইউরোপের ফ্রান্সে বসবাসরত জগন্নাথপুর পৌরসভার নাগরিকদের সমন্বয়নে ‘জগন্নাথপুর পৌর এসোসিয়েশন ফ্রান্স’ নামে একটি সংঘটনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা সাইদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এবং মিজানুর রহমান রাসেলের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঙ্গালী কমিউনিটি নেতা জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা আজমল হোসাইন।
এতে বক্তব্য দেন আজহারুল হক ভূঁইয়া, আব্দুল আলিম আলম শাহজাহান, মো. শিহাব, সায়েক চৌধুরী, দবির আহমেদ ভূঁইয়া, কিরন মিয়া, রেজাউল করিম, চুনু মিয়া, খলিলুর রহমান, শাহিনুর রহমান, তফাজ্জুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হাফিজ মিয়া, রফিজ মিয়া, আবু তাহের, ইমদাদুল হক সুমন, আব্দুস শহিদ, শিহাবুর রহমান, শাহিন মিয়া, চুনু মিয়া, তাহের আমিন, শাহ মোহাম্মদ আবুল হোসাইন।
সভায় সর্বসম্মতিক্রমে মো. হাফিজ মিয়াকে সভাপতি এবং ইমদাদুল হক সুমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

  • [১]