ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা (মধ্যনগর) উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার জামে মসজিদের সাবেক সভাপতি প্রয়াত মো. আরব আলী স্মরণে শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে বংশীকুন্ডা বাজারে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উদ্যোক্তা অমিত হাসান রাজুর পরিচালনায় বক্তব্য দেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নবনর্বাচিত চেয়ারম্যান রাসেল আহমেদ, স্থানীয় ব্যক্তিত্ব গালাম কিবরিয়া তালুকদার, বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা মোঃ শামীউল কিবরিয়া তালুকদার, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার, নোয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্ষক নরুল আলম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, বণিক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোস্তফা কামাল বাবুল, সদস্য ইউনূছ মিয়া, মোহিত রঞ্জন তালুকদার। এছাড়াও আরব আলীর পরিবারের পক্ষে বক্তব্য দেন, শাহেবুর আলম। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বংশীকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা লোকমান হোসাইন। বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা আরব আলী গত ২৫ জানুয়ারি রাতে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। আরব আলী বংশীকুন্ডা বাজারে তিন যুগেরও বেশি সময় ধরে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করেছেন।