ধর্মপাশা প্রতিনিধি
সম্মেলনের ছয় মাস পর কুদরত আলীকে সভাপতি ও দেবল সরকারকে সাধারণ সম্পাদক করে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে মধ্যনগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ এ কমিটি ঘোষণা করেন। এ সময় মোস্তাক আহমেদ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এর আগে এক
সংক্ষিপ্ত আলোচনা সভায় থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলের পরিচালনায় বক্তব্য দেন, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম ফারুকীসহ বংশীকুন্ডা ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গেল বছরের ২৩ ডিসেম্বের মধ্যনগর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বংশীকুন্ডা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।