- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে। রোববার বিকেলে ম্যানেজিং কমিটির নির্বাচিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সনজিদা আক্তারকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এর আগে বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্তকর্তা আবু তাহের মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মহিবুল কিবরিয়া তালুকদার, প্রধান শিক্ষক মাহবুবুল আলম, দাতা সদস্য তোঘলক আহমেদ, শিক্ষানুরাগী সদস্য সামিউল কিবরিয়া তালুকদার, সদস্য দোলোয়ার হোসেন, নূর মিয়া, এবিএম জুয়েল তালুকদার প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]