শহরের বাঁধনপাড়ার বাসিন্দা বকুল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক পাইথন। শনিবার বিকালে ড্যাফোডিল কিন্ডার গার্টেনের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্ল্যাক পাইথন ও এইচ.এম। প্রথমে ব্যাট করতে নেমে ব্ল্যাক পাইথন নির্ধারিত ৬ ওভারে ২৪ রান সংগ্রহ করে। ২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এইচ.এম ১৮ রানে অল আউট হয়ে যায়। ম্যান অব দ্যা ম্যাচ হন সৌরভ রায় ও ম্যান অব দ্যা সিরিজ অপু রায়।
খেলা শেষে বিজন দেবের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকুল
চক্রবর্তীর বড় ভাই গোপাল চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন, পীযুষ তালুকদার, সেবরাজ মন্ডল, সুমন, শ্রীকান্ত দে, দিপক দাস, অনুপ কুমার ধর, প্রতিক তালুকদার, প্রিয়ম তালুকদার, পাভেল চৌধুরী, তপু চৌধুরী, ইসতেহাক আহমদ পিয়াল, মোহন রায় প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি