রোকেস লেইস
বকুল বুঝিবা উড়ে যেতে পারে
উড়ে বুঝি! মদিরা মায়ায়,
শাখায় শাখায় অবারিত
মেলে ডানা তারাদের পানে
ঢেলে দিয়ে সুতীব্র সুঘ্রাণ।
মৃদু হাওয়ায় খেলে মাদকতা
আকুলতা, আলতো আহ্বান
ফুলে ফুলে ফুল্ল বকুল হাওয়া
চারিধারে মাতে শুধুই সম্মোহন।
২১০৬১৭