স্টাফ রিপোর্টার
জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় বক্সিং প্রতিভা অন্বেষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২:০০ টায়
সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রফিকুল ইসলাম মহোদয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।