দোয়ারাবাজার প্রতিনিধি
রবিবার দোয়ারাবাজার উপজেলার বগুলা রোছমত আলী-রামসুন্দর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাও. আক্রম আলী, সহকারী শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক শাহনেওয়াজ মোল্লা ও অফিস সহায়ক আব্দুল লতিফ, রোছতম আলী, রফিক মিয়ার কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিলন খানের সভাপতিত্বে ও কলেজ শাখার বাংলা প্রভাষক জামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজান মাষ্টার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, বগুলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী রানা, বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি তৈয়াব আলী মাষ্টার, জাফর আলী ময়না তালুকদার,ইউপি সদস্য হাবিবুর রহমান সেকচাঁন,মনিরুল ইসলাম নান্টু,ওয়াদুত ভঁইয়া,আহাম্মদ আলী,আকবর আলী,পিটিএ সভাপতি,গর্ভনিং সদস্য সাইফুল ইসলাম,জাফর আলী খান, রশিদুল ইসলাম পারভেজ,ছিদ্দিকুর রহমান,দানেশ ভুঁইয়া,আবুল কাসেম,মজিবুর রহমান ও লাভলী আক্তার প্রমুখ। বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীদের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাদের অবসর জীবনের সুস্থতায় দোয়া করেন।