- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চেয়েছিল স্বাধীনতা বিরোধীরা -নাদিম কাদির

লন্ডন প্রতিনিধি
স্বাধীনতা বিরোধী চক্র কোনোদিনই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মেনে নিতে পারেনি তাই তারা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট  জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। এখনও তারা বসে নেই এই গোষ্ঠী বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে। আজকরে জঙ্গিবাদ এরই ধারাবাহিকতা। এ মন্তব্য লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার প্রেস সাংবাদিক নাদিম কাদিরের। যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহ্যাম শাখা আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন নবপ্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। ৯ই আগস্ট মঙ্গলবার মধ্যরাতে ওলন্ডহ্যাম যুবলীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায়  অনুষ্ঠিত শোকা দিবদের আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি ইলিয়াস উদ্দিন। সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক শেখ সুরত মিয়া আছাব, রচডেল আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম ভুইয়া,সাহাদাত হোসেন কোটন, সাংবাদিক গাউছুল ইমাম চৌধুরী, যুবলীগের পক্ষ থেকে শেখ কবির উদ্দিন, শামছুল ইসলাম শামীম, শেখ টিপু আহমদ, ইকবাল সমুজ, মিসবাহ উদ্দিন আহমদ, দুলাল মিয়া, মশিউর রহমান মুছা, শাহিনুর ইসলাম, মোশারফ মিয়া, আহমদ আলী, দেওয়ানুর রহমান, বদরুল আহমদ, মাসুক মারুফ, সোহেল মিয়া, শামীম আহমদ ও সোলায়মান খাঁন, নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

  • [১]