- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধুর খুনীদের মৃত্যুদণ্ড কার্যকর করে ইতিহাস সৃষ্টি করেছেন শেখ হাসিনা -এমপি মানিক

ছাতক প্রতিনিধি
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের মৃত্যুদণ্ড কার্যকর করে ইতিহাস সৃষ্টি করেছেন তারই সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা। এখন সময় এসেছে আত্মস্বীকৃত খুনীদের পাশাপাশি তাদের কুশিলবদেরও বিচারের আওতায় আনার। বঙ্গবন্ধুর খুনীদের বিচারের আওতায় না আনতে যারা আইন করেছিল, যারা জাতীয় শোক দিবসে কাল্পনিক জন্মদিনের উৎসব পালন করেছিল তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে জনগণ।
তিনি বলেন, খন্দকার মোস্তাকদের অনুসারীরা এখনো দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় শোককে শক্তিতে পরিণত করে রাষ্ট্র বিরোধি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবন্ধ হওয়ার আহবান জানান তিনি।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সায়েস্তা মিয়া।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, সাব রেজিষ্ট্রার আব্দুল করিম ধলা মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, পিআইও মাহবুব রহমান, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, ইন্সট্রাকটর জামিউল আলম খন্দকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলখাকুর রহমান, মুরাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কবির উদ্দিন লালা, নিজাম উদ্দিন বুলি, আওয়ামী লীগ নেতা মুশাহিদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপনসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ছাতক প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, সমবায় অফিস, সমাজসেবা অফিস, কৃষি অফিস, আনসার ভিডিপি অফিস, পল্লী উন্নয়ন ব্যাংক, ছাতক সরকারী ডিগ্রি কলেজ, ছাতক সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ছাতক সরকারি বহুমুখী মডেল হাইস্কুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সরকারী, এনজিও সংস্থা ও সামাজিক সংগঠন পুষ্পস্কবক অর্পণ করেন। এ ছাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে।

এদিকে দিবস উপলক্ষে ছাতক পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুস্পস্তবক অর্পণ, পৌর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার সচিব সৈয়দ মো আবুজর গিফরীর পরিচালনায় ‘বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম’ শীর্ষক সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মোল্লাহ, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, সুদীপ কুমার দে, পৌর কর্মকর্তা জামাল উদ্দিন, রতন দে, কর্মচারী কেতকী রঞ্জন আচার্য্য, কল্যান ব্রত দাস প্রমুখ।
অপরদিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ক্লাব রোডস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শওকত আলী জামিল।
ছাতক উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হারুন উর রশিদ।
বক্তব্য রাখেন, জেলা শাখার প্রচার সম্পাদক কয়েছ আহমদ, আইন বিষয়ক সম্পাদক মিছবাহ আহমদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা খলিলুর রহমান, শামীম আহমদ, আকিক আহমদ প্রমুখ।

  • [১]