- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে এসআইইউ’র শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ (প্রস্তাবিত), ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. ব মিজানুর রহমান, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্ণার এর পরিচালক মো. মোস্তফা কামাল, অর্থ পরিচালক শংকর কুমার সিনহা, পরীক্ষা নিয়ন্ত্রক মো: মহোসীন হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি. আসিফ সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারন ছাত্র ছাত্রীবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]