- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতার প্রতিবাদ, জেলাজুড়ে বিক্ষোভ

সু.খবর রিপোর্ট
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার পৌর শহরে বিক্ষোভ মিছিলের পর আলফাত স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সহ সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যণ বিষয়ক সম্পাদক শাহ্ আবু নাসের, দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দীকী উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি
বিয়য়ক সম্পাদক অ্যাড. আবুল আজাদ, সদস্য রেজাউল আলম নিক্কু, অ্যাড. মলয় চক্রবর্তী, রাজু, আকতারুজ্জামান সেলিম, মোবারক হোসেন।
এছাড়াও শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো।
নাদের বখ্ত সমর্থক
এদিকে সন্ধ্যায় পৌর সভার মেয়র নাদের বখত’র সমর্থক আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরসভা চত্বর থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফ উল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ সভাপতি মোজাহের আলী, শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ সভাপতি ঝন্টু তালুকদার, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সদর থানার সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র, পৌর তাঁতিলীগের আহবায়ক এস এ আফজাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা সাংগঠনিক সম্পাদক আনিরুজ্জামান মাসুম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায়, সহ সভাপতি দীপ্ত দাস তম্ময়, দেবগত দাস, যুগ্ম সম্পাদক জয় তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুধীপ কান্তি দাস, প্রচার সম্পাদক প্রান্ত কর, সাংস্কৃতিক সম্পাদক শাওন তালুকদার, ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ, মাহফুজ আহমেদ প্রমুখ।
জেলা ছাত্রলীগ
দুপুরে জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সহ সভাপতি লিখন আহমেদ, গৌতম তালুকদার দ্বীপ, সৈয়দ আপন, কাওসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত আহমেদ প্রমুখ।
জেলা কৃষকলীগ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে গত শহরে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।
শনিবার রাতে শহরের আলফাত স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ আলম শেরুল, জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, আনোয়ারুল হক, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম কালা মিয়া, সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, শাহ আলম দেলোয়ার, অ্যাড. হারুন মিয়া, এরশাদ মিয়া, সুব্রত কর, রুবেল মিয়া প্রমুখ।
তাহিরপুর
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে তাহিরপুর উপজেলা যুবলীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা যুবলীগের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, সামায়ুন কবীর, বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম ইকবাল, সহ-সভাপতি মজিবুর রহমান বালীজুরী যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, সদর ইউনিয়ন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক আবু শামা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হায়দার প্রমুখ।
এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে শহরে মৌলবাদ বিরোধী মিছিল বের হয়।
জগন্নাথপুর
বিকালে দলীয় কার্য়ালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগের সহসভাপতি এম, ফজরুল ইসলাম, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, বকুল গোপ, জুবেদ খান, দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, অর্থ সম্পাদক মুহিব উদ্দিন মাহবুব, উপ-প্রচার সম্পাদক আব্দুল বারিক, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, মুহিবুর রহমান লিটু, যুবলীগ নেতা আব্দুল মজিদ, সাবেক আহমদ, রাজিব আহমদ, জাকির হোসেন, জাবির আহমদ, রায়হান আলী শিবলু।

  • [১]