- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিভিন্ন উপজেলায় প্রতিবাদ সমাবেশ

সু.খবর রিপোর্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শ্লোগানকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রতিবাদে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, বিশ্বম্ভরপুর থানার ওসি সুরঞ্জিত তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষন দেব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা বিজিত ভূষন রায়, প্রাথমিক প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইউপি সচিব শেখ আক্কাস আলী, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি আহসান হাবীব প্রমুখ।
বক্তাগন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং অবমানার জন্য তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করেন। সেই সাথে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।
তাহিরপুর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিক্ষোভ র ্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় র ্যালিটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু কর্ণারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক নেতা অজয় কুমার দে, অফিস সহকারী নিশীত রঞ্জন ভট্টাচার্য্য, স্বাস্থ্য সহকারী দেবরাজ পুরকায়স্থ, চতুর্থ কর্মচারীদের পক্ষে রজব আলী, সন্তোষ পুরকায়স্থ প্রমুখ। সভা সঞ্চালনা করেন মো. আফিজার রহমান।
জগন্নাথপুর
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মধু সুদন ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সুব্রত তালুকদার প্রমুখ।
ধর্মপাশা
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার বিরুদ্ধে ধর্মপাশা উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় স্থানীয় গণমিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেবের পরিচালনায় এতে বক্তব্য দেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, মেডিকেল অফিসার ঈশা খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা এলজিইডির প্রকৌশলী আরিফ উল্লাহ খান, ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, ইউআরসির ইন্সট্রাক্টর চন্দন কুমার বণিক, স্বাস্থ্য পরিদর্শক ইনছান মিয়া।

  • [১]