স্টাফ রিপোর্টার
রাতের আধাঁরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও স্বাধীনতাবিরোধীদের আস্ফালনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট রবিউল লেইস রুকেস, অ্যাডভোকেট নান্টু রায় প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হোসেন তৌফিক, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু।
মানববন্ধনে বক্তারা বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মৌলবাদী গোষ্টী সাধারণ মানুষকে ভুল বুঝানোর চেষ্টা করছে। বক্তারা ভাস্কর্য বিরোধীদের দাতভাঙা জবাব দেবার প্রস্তুতি নিতে সরকার জনগণের প্রতি আহ্বান জানান।
এদিকে, একই সময়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উকিলপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একে এম আজাদের সঞ্চালনায় মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সরকারি এস.সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদুর রহমান, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।