- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে আ.লীগ

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম. এনামুল কবির ইমন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহানা রব্বানী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সহ-সভাপতি অ্যাড. রইছ উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সহ-সভাপতি রেজাউল করীম শামীম, সহ-সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায় ও অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও জুনেদ আহমদ ও শংকর দাস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম।


আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল। সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলোকে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে বাস্তবে রূপ
দেবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করবে।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অপর্ণ করা হয়। সন্ধ্যা ৭ টায় কেক কাটা ও আতশবাজি প্রদর্শিত
হয়। পরে স্থানীয় ও বাইরের শিল্পীদের গানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • [১]