সু.খবর ডেস্ক
‘সাম্প্রদায়িকতা, সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে দলটির প্রচার উপ-পরিষদ। আজ শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সেমিনারের আয়োজন করা হয়েছে বলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপি-জামায়াত জঙ্গীগোষ্ঠির গত কয়েক বছরের সহিংসতার চিত্র ও সাম্প্রদায়িক উস্কানির বিষয়টি এই সেমিনারে ওঠে আসবে। একই সঙ্গে যারা এসব কাজের নির্দেশদাতা বা উস্কানিদাতাদের চিহ্নিত করা হবে এবং আগামীর কর্মপরিকল্পনার বিষয়টি ওঠে আসবে।
এতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইনজ্ঞ ব্যারিস্টার এম আমিরুল ইসলাম আলোচনা করবেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক হারুনর রশীদ।
সেমিনারে সভাপতিত্ব করবেন প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।