সু.খবর ডেস্ক
জেলহত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৭টায় বাংলাদেশ কৃষক লীগ ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. খোন্দকার শামসুল হক রেজার সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামিমা শাহরিয়ার, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ গুলশান আরা প্রমুখ।