দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুটুক্তি, হুমকি ও মানহানিকর অশ্লীল মন্তব্য করার অভিযোগে দক্ষিণ সুনামগঞ্জের দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৯ই এপ্রিল সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মঈন উদ্দিন আহমেদ বাদি হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন, উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সামছু নুর’র ছেলে জুনাক আহমেদ (২৫ ) ও মৃত মাহমদ আলীর ছেলে মহিবুর রহমান মানিক ( ২৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জুনাক আহমেদ ও মহিবুর রহমান মানিক নামের দুইটি ব্যক্তিগত ফেইসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গালাগাল করে অকথ্য ভাষায় স্ট্যাটাস তাদের আইডিতে পোষ্ট করেন । ওই পোস্টে জুনাক ও মহিবুর রহমান মানিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগ কে নিয়ে কটুক্তি, হুমকি, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যাতে উস্কানিমূলক এবং সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মঈন উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে জুনাক ও মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী মামলার বিষয়টি উল্লেখ করে জানান, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে