স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে ফাইনালে খেলবে সুনামগঞ্জ জেলা। বৃহস্পতিবার সিলেট শহরের রিকাবীবাজার স্টেডিয়ামে মৌলভীবাজারের বড়খেলা কেচুরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত ও ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মৌলভীবাজারের সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে তাহিরপুরের কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ শুক্রবার সকাল ৯ টায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে তাহিরপুরের কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় চূড়ান্ত স্থান নির্ধারণকারী ম্যাচে মুখোমুখি হবে সিলেটের।
এদিকে সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে হোসেন বখত ও ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে হবিগঞ্জ জেলা দলের।
বৃহস্পতিবার সেমিফাইনালে সুনামগঞ্জের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা উপভোগ করেন এবং উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকগণ।