- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে রতারগাঁও প্রাইমারী স্কুল বিজয়ী

বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছে রতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার দুপুরে রতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতারগাঁও ভাতেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে ভাতেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরে রতারগাঁও  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে’র পরিচালানয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান তানজিমা মেহজাবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার অনুকুল চন্দ্র দাস, মাহমুদুল হাসান, রতারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আহমদ ইয়াসিন।

  • [১]